হয়ে গেলো ‘উচ্ছ্বাসে স্পন্দন’ দ্বিতীয় পর্ব

বিনোদন ডেস্ক

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অস্ট) ক্যাম্পাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্বাসে স্পন্দন’-এর দ্বিতীয় পর্ব। রয়্যাল এনফিল্ডের সহযোগিতায় গত ১০, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অস্ট কালচারাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে সহ-পৃষ্ঠপোষকতা করে দ্য সেলেস্ট।
রূপালী ব্যাংক পিএলসি উপস্থাপিত তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে পাঁচটি বিভাগের প্রতিযোগিতা, আর তৃতীয় দিনে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ কনসার্ট। কনসার্টে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘কাকতাল’। তাদের পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ বৃষ্টি করে।
প্রতিযোগিতায় ছিল পাঁচটি বিভাগ-নৃত্য, সংগীত, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও শর্টফিল্ম নির্মাণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হলিক্রস কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অস্ট কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট জনপ্রিয় সংগীতশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা বলেন, ‘উচ্ছ্বাসে স্পন্দন’ শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার নাম নয়- এটি আমাদের কাছে একটি স্বপ্ন, অনুভূতি এবং সংস্কৃতির মাধ্যমে মানুষকে একত্রিত করার ছোট্ট প্রয়াস। ছোটবেলা থেকেই গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহেরই বহিঃপ্রকাশ এই আয়োজন। এত বড় একটি আয়োজন কখনোই সম্ভব হতো না, যদি আমার ক্লাবের সদস্যরা একসঙ্গে কাজ না করত। এজন্য অস্ট কালচারাল ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অস্ট কালচারাল ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- জেনারেল সেক্রেটারি অভিষেক আলম, ভাইস প্রেসিডেন্ট আবেদ আল মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি তাসিন রহমান ও মাহনাজ খান এবং অর্গানাইজিং সেক্রেটারি তানজিল। এছাড়াও রয়েছেন মন্ময়, মাটি, শিহাব, দোলা, জাসেম, অভিক, সিফাত, নাইম, সাদ, মোস্তাকিমসহ আরও অনেকে।
তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি ও যোগাযোগের সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে চকমের ভিডিও ভাইরাল
ইতালিতে হেনস্তার ঘটনার পর যা হলো, জানালেন বাঁধন