শিরোনাম

সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্ট, মঞ্চ মাতাবে দেশসেরা পাঁচ ব্যান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্ট, মঞ্চ মাতাবে দেশসেরা পাঁচ ব্যান্ড
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টের পোষ্টার

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপনকে কেন্দ্র করে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টের আয়োজন করছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া এই ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও একক শিল্পীরা।

জানা গেছে, কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর পারফর্ম করবে। একক শিল্পী হিসেবে মঞ্চে উঠবেন আসিফ আকবর ও র‍্যাপার সেজান। একই সঙ্গে নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পীও মঞ্চ মাতাবেন পরিবেশনা করবেন।

কনসার্ট উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে আসিফ আকবর লিখেন, বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, ৫ আগস্টে আসিফ আকবরের গানে মেতে উঠতে।

অন্যদিকে, এক ভিডিও বার্তায় কুঁড়েঘর ব্যান্ডের শিল্পী তাশরিফ খান বলেন, এই ৫ আগস্ট আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে, ‘বর্ষা বিপ্লবের গান’-এ। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসাথে গাইবো।

উন্মুক্ত এই কনসার্টে হাজারো সঙ্গীতপ্রেমীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

/এসবি/