
ব্যবসায়িক সাংবাদিকতার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ফোর্বস’-এর শীর্ষ সম্পাদক র্যান্ডাল লেনকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, সংস্থাটির এক ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে গোপনে প্রায় ৬০ লাখ মার্কিন ডলার গ্রহণ করেছিলেন তিনি। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মর্যাদাপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’ ২০২৬ তালিকায় জায়গা করে নিয়েছেন হানিয়া আমির। পাকিস্তানের জনপ্রিয় এ অভিনেত্রী বিনোদন ও ক্রীড়া ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে জায়গা পেয়েছেন।

২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে ‘বিলিয়নিয়ার’ বা শতকোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৮। ফোর্বস ম্যাগাজিনের এ তালিকায় ৩০ বছরের কম বয়সী শতকোটিপতি মানুষের সংখ্যা রেকর্ড স্পর্শ করেছে। তাদের সংখ্যা মোট ৩৫।