মন ভেঙেছে, প্রেমেও পড়েছি আবার বিয়েও করেছি: বিজয়

সিজেডএন ডেস্ক

জীবনের গতিপথ কখনো একঘেয়ে ছিল না ভারতের দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার। প্রেম, মন ভাঙার বেদনা কিংবা জীবনের নানা বাঁকে রোমাঞ্চ খুঁজে নেওয়া- সবটা পার করেই পছন্দের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি নিজের ব্যক্তিজীবন ও ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এ মেগাস্টার।
ঘটনাটি ঘটে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার প্রযোজনায় তৈরি ‘রোমাঞ্চকম’ সিনেমার এক প্রচারণামূলক অনুষ্ঠানে। সেখানে ভক্ত ও সঞ্চালকের মুখোমুখি হয়ে নিজের জীবনের চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন বিজয়। কথাপ্রসঙ্গেই যখন তার কাছে জানতে চাওয়া হয়- চলতি বছরের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত কোনটি? উপস্থিত সবাই তখন ভেবেছিলেন, সদ্য বিবাহিত স্ত্রী রাশমিকা মান্দানার সঙ্গ কাটানো কোনো মুহূর্তের কথাই হয়তো বলবেন তিনি। কিন্তু সবাইকে চমকে দিয়ে তেলুগু ভাষায় নিজের পুরোনো দিনের স্মৃতির ঝাঁপি খুলে বসেন এ তারকা।
বিজয় বলেন, ‘১৯৮৯ সালে আমার জন্ম, আর তারপর থেকে প্রতিটি বছরই ছিল রোমাঞ্চে ভরা। পকেটে টাকা থাকুক বা না থাকুক, ব্লেন্ডার্স প্রাইড থেকে শুরু করে গ্লেনফেডিস সব ধরনের হুইস্কিই আমি খেয়েছি।’
জীবনের এই উথালপাথাল দিনগুলোর কথা বলতে গিয়ে মদ ছেড়ে দেওয়ার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। সেই সঙ্গে ভক্তদের আশ্বস্ত করে রাশমিকার বর্তমান শারীরিক অবস্থাও জানান। বিজয় আরও বলেন, তবে এখন অ্যালকোহল একেবারে ছেড়ে দিয়েছি। জীবনে মন ভেঙেছে, প্রেমেও পড়েছি আবার বিয়েও করেছি। যাই ঘটুক না কেন, পথচলাটা দুর্দান্ত ছিল। রাশমিকা একদম ভালো আছেন। কয়েক দিন আগে শুটিং সেটে সামান্য চোট পেয়েছিলেন, এখন ঘরে বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী, প্রকাশ্যে ‘দেশু ৭’ এর টিজার -CznNewsLab-be45a2-256x144.webp)