৭ বছর পর ফিরে বক্স অফিসে ঝড় তুললো স্টার ওয়ার্স

বিনোদন ডেস্ক

দীর্ঘ ৭ বছর পর রূপালী পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে বিশ্ব বক্স অফিস দখলে নিয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ার্স’। ডিজনি প্রযোজিত এ ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ মুক্তির পর থেকেই টিকিট বিক্রির দিক থেকে শীর্ষস্থানটি নিজের করে নিয়েছে।
উত্তর আমেরিকার ৪,৩০০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাওয়া এই ওয়েস্টার্ন ঘরানার সিনেমাটি প্রথম দিনেই রেকর্ড ৩৩ মিলিয়ন ডলার আয় করে তাক লাগিয়ে দিয়েছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, উদ্বোধনী সপ্তাহের ছুটির দিন শেষে সিনেমাটির মোট আয় সহজেই ৮০ থেকে ১০০ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছাবে। জন ফ্যাভ্রো পরিচালিত এ বিগ বাজেট চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল, জেরেমি অ্যালেন হোয়াইট ও সিগোর্নি উইভারের মতো জনপ্রিয় তারকারা।
একই সপ্তাহে বক্স অফিসে দর্শকদের বৈচিত্র্যময় স্বাদ দিতে মুক্তি পেয়েছে আরও দুটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র। এর মধ্যে প্যারামাউন্ট পিকচার্সের আর-রেটেড হরর ছবি ‘প্যাসেঞ্জার’ মুক্তির প্রথম দিনে ৩.৫ মিলিয়ন ডলার আয় করে বেশ ভালো সাড়া ফেলেছে, যা সপ্তাহান্তে ৯ থেকে ১০ মিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, নিওন প্রোডাকশনের পরাবাস্তব কমেডি ঘরানার ছবি ‘আই লাভ বুস্টার্স’ প্রথম দিনে আয় করেছে ১.৫ মিলিয়ন ডলার। বক্স অফিস বিশ্লেষকদের মতে, সিনেমাটির মোট আয় শেষ পর্যন্ত ৫ মিলিয়ন ডলারের ঘর ছুঁতে পারে। সব মিলিয়ে নতুন ছবিগুলোর দাপটে বেশ জমজমাট হয়ে উঠেছে চলতি সপ্তাহের সিনেমা পাড়া।

‘স্বর্ণপাম’ জিতে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ান মুঙ্গিউ