দীর্ঘ ৭ বছর পর রূপালী পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে বিশ্ব বক্স অফিস দখলে নিয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ার্স’। ডিজনি প্রযোজিত এ ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ মুক্তির পর থেকেই টিকিট বিক্রির দিক থেকে শীর্ষস্থানটি নিজের করে নিয়েছে।