বাঁধন বললেন, ‘মামলা না করে দেশে আসছি না’

বিনোদন ডেস্ক

ইতালির ভেনিসে পার্কে ঘুরতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন জানান, তিনি ভালো আছেন। পাশাপাশি ঘটনার পর যারা তার খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী।
বাঁধন বলেন, ‘প্রচুর মানুষ আমাকে ফোন করছেন, আমার খবর নেওয়ার চেষ্টা করছেন আমি কেমন আছি, কোথায় আছি, কীভাবে আছি। আমি ঠিক আছি কি না। আমি শুধু আপনাদের সবাইকে এটা বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি।’
তিনি বলেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি এবং সেটা করতে ভুলেও যাইনি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না। এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে।’
বাংলাদেশ দূতাবাস থেকেও সহযোগিতা পাওয়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাম্বাসেডর সাহেব আমাকে ফোন করেছেন এবং উনার অফিস থেকে লোক আসছে। উনাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।’
হামলার ঘটনায় তাদের কাছে প্রমাণ রয়েছে জানিয়ে বাঁধন বলেন, ‘যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে এবং আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি।’
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বাঁধন।
দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে বাঁধন বলেন, ‘আমি মনে করি যে আমি একজন গর্বিত বাংলাদেশি। কারণ আমার দেশের মানুষ আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছে। সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা।’
জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের অবস্থানের কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। যেটা আমি মনে করি আমার জীবনে নেওয়া কিছু সঠিক সিদ্ধান্তের মধ্যে একটি। আমি একজন গর্বিত জুলাই যোদ্ধা।’
ঘটনার পর তার পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানান বাঁধন। অভিনেত্রীর ভাষ্য, ‘শুধুমাত্র আমি, আমার ভাই এবং তার পরিবার, তার ছোট বাচ্চা যেভাবে হ্যারাসড হয়েছে, সেটার জন্য মারাত্মকভাবে আপসেট। আমার জন্য আমার ছোট ভাই, তার ওয়াইফ এবং তার তিন বছরের বাচ্চা যেভাবে অ্যাসল্টেড হয়েছে, সেটা ন্যক্কারজনক।’
সবশেষ তিনি বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

বাঁধনের ওপর হামলায় ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী