‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক

পরীমণিকে ঘিরে যেকোনো খবরই মুহূর্তেই যেন চলে আসে আলোচনার শীর্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। চিত্রনায়িকা পরীমণি এবার এমন একটি ‘মহৎ কাজ’ করেছেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে কৌতূহল। কিন্তু তার রহস্যময় নীরবতাই বরং নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির প্রকাশ করা একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ছবিটি প্রকাশের পরই নেটিজেনদের চোখ আটকে যায় একটি বিশেষ দৃশ্যে-নায়িকার কোলে দেখা যায় ফুটফুটে এক নবজাতক।
ছবি পোস্ট করে পরীমণি লিখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ’ ব্যস!
এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কী তৃতীয়বার সন্তানের মা হলেন পরী?
শুধু নিজের সন্তানদের প্রতিই নয়, বরাবরই শিশুদের প্রতি আলাদা এক টান রয়েছে চিত্রনায়িকা পরীমণির। বিভিন্ন সময় সাক্ষাৎকারে মাতৃত্বের ইচ্ছার কথাও প্রকাশ করেছেন তিনি। কখনো বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান, আবার মজার ছলে জানিয়েছেন, ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছা। সেই মন্তব্যগুলো সামনে রেখে এবার ভক্তদের মনে উঁকি দিচ্ছে নতুন প্রশ্ন-কোলে থাকা এই নবজাতককে কি ফের দত্তক নিয়েছেন পরীমণি?
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলান পরীমণি। তার বছর কয়েক পর নেন কন্যা সন্তানের দত্তক। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি