সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সিজেডএন ডেস্ক

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নামঞ্জুর করে দিয়েছে আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি নিয়ে এ আদেশ দেন।
ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেছিলেন।
ডনের আইনজীবি জুয়েল বলেন, ‘আশরাফুল হক ডন এই মামলার এজাহারনামী আসামি নয় এবং তার নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি এই ঘটনায় জড়িত নন। তার জামিন প্রার্থনা করছি।’
এর বিরোধিতা করে প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘রিজভী নামে এক আসামি অন্য মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানে ডনের নাম এসেছে। সে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মামলা তদন্তাধীন। তাকে জামিন দিলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার (৯ আগস্ট) ডনকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর ‘প্রকৃত কারণ’ নিয়ে নানা আলোচনা-জল্পনা আছে। মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন– সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
মামলাটি তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট তারিখ ধার্য আছে।