কেন বিয়ে করতে চান না আমিশা প্যাটেল

কেন বিয়ে করতে চান না আমিশা প্যাটেল
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জীবনের পঞ্চাশ বছর পার করলেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী। এমনকি বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছাও নেই ‘কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত এই তারকার।
সম্প্রতি সামাজিকমাধ্যম এক্সে এক প্রশ্নোত্তর পর্বে তিনি খোলামেলাভাবে এ কথা জানান। এক ভক্ত প্রশ্ন করেন, ‘আপনি কবে বিয়ে করছেন?’ জবাবে অভিনেত্রী বলেন, ‘কখনও না।’
অবিবাহিত জীবন নিয়ে তিনি দারুণ সুখী বলেও জানিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমার ১০০ জন ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধু আছেন, যারা আমাকে ভালোবাসেন। একজন পুরুষ এসে এসব বদলে দিক, সেটা আমি মেনে নিতে পারি না।’
বিয়ে না করলেও তিনি প্রেম ও ক্যারিয়ারের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। সম্প্রতি রণবীর আলাহাবাদিয়ার ইউটিউব পডকাস্টে হাজির হয়ে অমিশা জানান, এক সময় তিনি একটি গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। পরে অবশ্য সেখান থেকে সরে এসেছিলেন।
ভালোবাসা ও ক্যারিয়ারের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে অভিনেত্রীকে। তিনি বলেন, ‘যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তারা আপনার ক্যারিয়াকে এগিয়ে যেতে দেবে। আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, আবার ভালোবাসার জন্যও অনেক কিছু হারিয়েছি। কখনও ক্যারিয়ারের জন্য প্রেম ছেড়েছি, কখনও প্রেমের জন্য অন্য কিছু ত্যাগ করেছি। এই দুই অভিজ্ঞতা থেকেই আমি শিক্ষা পেয়েছি।’
আমিশা বলেন, ‘সিনেমায় আসার আগেই আমার একটি গভীর সম্পর্ক ছিল। তিনি দক্ষিণ বোম্বের এক বড় শিল্পপতি পরিবারের সন্তান ছিলেন। আমাদের দুই পরিবারের মধ্যে খুব মিল ছিলো, সব দিক থেকে আই আদর্শ। কিন্তু আমি যখন চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিই, তখন তিনি চাইতেন না তার সঙ্গী জনসমক্ষে পরিচিত একজন মানুষ হোক। তাই শেষ পর্যন্ত আমি ভালোবাসার চেয়ে ক্যারিয়ারকেই বেছে নিই।’
প্রসঙ্গত, ক্যারিয়ারের দীর্ঘ সময়ে বেশ কয়েকজনের সঙ্গে আমিশা প্যাটেলের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। তবে ২০০০ সালের দিকে নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা