আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক

চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। হাজিরা এড়ানোয় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগে আর্থিক প্রতারণার এক মামলায় রাজপাল যাদবকেও আদালতের মুখোমুখি হতে হয়েছিল।
আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা তার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন। অভিযোগে বলা হয়, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে অতিরিক্ত অর্থ দাবি করে মুম্বাই ফিরে যান। পরে ১০ লাখ রুপি ফেরত দিলেও অবশিষ্ট সাড়ে ৪ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে।
মামলাকারী পবন ভার্মার দাবি, বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি সত্ত্বেও আমিশা প্যাটেল তা পূরণ করেননি। মোরাদাবাদ আদালত একাধিকবার তাকে হাজির হওয়ার জন্য তলব করলেও তিনি উপস্থিত হননি। গত সোমবার নির্ধারিত শুনানিতেও অনুপস্থিত থাকার কারণে আদালত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুখ খুলেছেন ‘গাদার টু’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, এটি ১৫ বছর আগের ঘটনা এবং সমস্ত পাওনা সই-সাবুদ করেই মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সূত্র: নিউজ এইটটিন