ক্ষমা চাইলেন র্যাপার বাদশা

ক্ষমা চাইলেন র্যাপার বাদশা
সিটিজেন ডেস্ক

গানের কথা ও ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। তার সাম্প্রতিক গান ‘টাটেরি’ ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) শুনানিতে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।
শুনানিতে বাদশা একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। গত মার্চে গানটি প্রকাশের পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দচয়ন ও উপস্থাপনা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেয় জাতীয় মহিলা কমিশন।
শুনানিকালে শুধু দুঃখ প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি এই সংগীতশিল্পী। নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তিনি কমিশনের কাছে তিনটি প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে– আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে একটি গান তৈরি করা, অন্তত ৫০ জন কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেওয়া এবং নারীদের কল্যাণে কাজ করা সংগঠনগুলোর জন্য কনসার্টসহ বিভিন্ন উপায়ে তহবিল সংগ্রহে অংশ নেওয়া।
বিতর্কের মুখে গানটি ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আইনি জটিলতা এখনো কাটেনি। নারীদের অবমাননার অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যে তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় অভিযোগ প্রমাণিত হলে বাদশাকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।