এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর হিসেবে এফএক্স-৮২এমএস, এফ-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১ সিডাব্লিউ ব্যবহার করতে পারবে। এ ছাড়া, উল্লেখিত মডেলের বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে বিশেষ পরীক্ষা কন্ট্রোল রুম খুলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। পরীক্ষাসংক্রান্ত তথ্য আদান–প্রদান, জরুরি যোগাযোগ ও সার্বিক সমন্বয় কার্যক্রম এই কন্ট্রোল রুম থেকেই পরিচালনা করা হবে। সেজন্য ১টি টেলিফোন নম্বর, তিনটি মোবাইল ফোন নম্বর এবং একটি ই-মেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষ্যে খোলা কন্ট্রোল রুমের ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই–মেইল ঠিকানা সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং সংবাদ স্ক্রলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরটি হলো- ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নির্ধারণ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সুখবর