শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি। ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা চললেও ওই দিন কোনো প্রতিষ্ঠান 'সংরক্ষিত ছুটি' ঘোষণা করলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।

তবে ২৪ সেপ্টেম্বর সংরক্ষিত ছুটি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার সব প্রতিষ্ঠানই ২৩ সেপ্টেম্বরের এ ছুটির আওতাভুক্ত।

এর আগে গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর পুনঃনির্ধারিত করা হয়। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে মাঠপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে চিঠি পাঠানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের মূল ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। আগে প্রজ্ঞাপনে ২৪ সেপ্টেম্বর ছুটির কথা বলা থাকায় ছুটি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল। নতুন নির্দেশনায় সেই অনিশ্চয়তা কেটে গেছে।

একাদশের ক্লাস শুরুর নতুন সময়

ছুটি পরিবর্তনের কারণে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সময়সূচিতেও বদল এসেছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা থাকলেও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির কারণে তা একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

/এবি/