ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র
সিটিজেন ডেস্ক

কাতারে মধ্যস্থতার জন্য আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌ-মাইন বসানোর কাজে ব্যবহ্রত জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
এর আগে ইরানের দক্ষিণের শহর বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম।
এদিকে যুদ্ধ বন্ধে আলোচনা করতে কাতারে অবস্থান করছে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। এই হামলার ফলে সেই আলোচনা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে সাবেক মার্কিন কূটনীতিক ও পেন্টাগন কর্মকর্তা অ্যাডাম ক্লেমেন্টস বলেছেন, তিনি বিশ্বাস করেন না ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন হামলার কারণে শান্তি চুক্তিটি ‘ভেঙে পড়বে’।
দক্ষিণ ইরানে মার্কিন হামলা হরমুজ প্রণালিতে গোয়েন্দা তথ্য সংগ্রহের অংশ হতে পারে বলেও মনে করেন তিনি।
ক্লেমেন্টস বলেন, যুক্তরাষ্ট্র হয়তো হরমুজ প্রণালির আশেপাশে ইরানের সামুদ্রিক সম্পদ সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বোঝার চেষ্টা করছে।
‘মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সেটার ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে,’ বলেন তিনি। মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্রে মাইন ‘স্থাপনের চেষ্টাকারী’ ইরানি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে এমন খবরের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র যে এভাবে কাজ করবে, তাতে ইরানিদের অবাক হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।
সুত্র: আল জাজিরা

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প