শিরোনাম

সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে ১৩ জাহাজ, নজরদারিতে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে ১৩ জাহাজ, নজরদারিতে নৌবাহিনী
বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করেছে জ্বালানিবাহী ১৩ জাহাজ। ছবি: সিটিজেন জার্নাল

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সরবরাহে বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি নিয়ে নানামুখী আলোচনা, রেশনিং, সরবরাহ ঘাটতির ভেতরেই নানা বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে। বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসছে সমুদ্র পথে।

ইতোমধ্যে দেশের সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে অবস্থান করছে ১৩টি জাহাজ। এর মধ্যে খালাস চলছে ৫টিতে। দুই দিনে চট্টগ্রাম বন্দরে আসছে আরো দুইটি জাহাজ। এসব জাহাজের রুট ও গভীর সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একইসঙ্গে তেল মজুদ ও সীমান্তে পাচার রোধে চালানো হচ্ছে অভিযানও।

বানৌজা শহীদ দৌলতের অধিনায়ক লে. কমান্ডার মীর কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায়, দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজের চলাচল ও নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী।

কামরুল হাসান বলেন, জাহাজ চলাচলের রুটে মোতায়েন রয়েছে যুদ্ধ জাহাজও। নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেল চুরি ও পাচার ঠেকাতে উপকূলীয় এলাকাতেও নৌবাহিনীর পাশাপাশি সমন্বিত কোস্ট গার্ড নজরদারি চালাচ্ছে বলেও জানান তিনি।

/এমআর/