গ্রাহক চায় আরও বেশি প্রোটিন, কৌশল বদলাচ্ছে ম্যাকডোনাল্ডস

সিজেডএন ডেস্ক

ফাস্টফুডের বাজারে নেতৃত্ব ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে মার্কিন ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস। ‘নেক্সট’ নামের এক প্রকল্পের আওতায় রেস্তোরাঁ সংস্কার, অত্যাধুনিক সেবা এবং বেশি প্রোটিন খেতে আগ্রহী গ্রাহকদের আকৃষ্ট করতে মেনুতে নতুন খাবার যোগ করা হবে।
২০৩৬ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোতে ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ম্যাকডোনাল্ডস। আগামী সাড়ে তিন বছরে প্রায় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার ব্যয় করা হবে। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে মূলধনী সহায়তা দেওয়ার পাশাপাশি ভাড়া কমানোর ব্যবস্থাও থাকবে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস কেম্পচিনস্কি বলেন, এর লক্ষ্য হলো আরও বেশি গ্রাহকের কাছে প্রথম পছন্দের রেস্তোরাঁ হয়ে ওঠা, যেখানে মানুষ আরও ঘন ঘন যাবে। সেই সঙ্গে রেস্তোরাঁগুলোর পরিচালন ব্যবস্থার দক্ষতা বাড়ানো।
যেসব পরিবর্তন আনা হবে
ভাড়া কমানো ও মূলধনী সহায়তার পাশাপাশি কয়েকশ কোটি ডলারের এই বিনিয়োগের বড় অংশ ব্যয় হবে রেস্তোরাঁ সংস্কারে। ম্যাকডোনাল্ডসের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি রেস্তোরাঁগুলোতে ১০ বছর পরপর সংস্কার করতে হয়।
রেস্তোরাঁ সংস্কারের নকশা বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, রেস্তোরাঁগুলোতে খাবারের জায়গার পরিসর আরও বড় হবে। সেই সঙ্গে থাকবে শিশুদের জন্য বড় খেলার স্থান ও উন্নত আলোর ব্যবস্থা।
রান্নাঘরেও পরিবর্তন আনা হবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কাজের গতি ও দক্ষতা বাড়ানো হবে। কোম্পানির হিসাব অনুযায়ী, এতে খরচ কমবে। ফলে প্রতিটি রেস্তোরাঁর বার্ষিক নগদ প্রবাহ প্রায় ১ লাখ ডলার বাড়তে পারে।
নতুন প্রতিযোগীদের মোকাবিলায় মেনুতেও পরিবর্তন আনছে ম্যাকডোনাল্ডস। যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রতিযোগিতা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে বার্গার কিং ও স্টারবাকস। এরা চিকেন নাগেট ও টেন্ডারের মতো খাবার নিয়ে বাজারে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে।
আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বজুড়ে ম্যাকডোনাল্ডসের ২০ লাখ কর্মীকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। বার্গার কিং ও স্টারবাকসও একই ধরনের কর্মসূচি চালু করছে।
ম্যাকডোনাল্ডসের অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে বার্গার কিং। যুক্তরাষ্ট্রে তাদের চলমান রেস্তোরাঁগুলোর বিক্রি গত প্রান্তিকে ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এক দশকের বেশি সময়ের মধ্যে এই হিসাবে তারা সবচেয়ে বড় ব্যবধানে ম্যাকডোনাল্ডসকে ছাড়িয়ে গেছে। চলতি বছরে ম্যাকডোনাল্ডসের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ কমেছে।
বুধবার কোম্পানির ইনভেস্টর ডেতে (বিনিয়োগকারীদের জন্য আয়োজিত বৈঠক) ম্যাকডোনাল্ডস ইউএসএর প্রেসিডেন্ট স্কাই অ্যান্ডারসন বলেন, গ্রাহকেরা এখন আরও বেশি প্রোটিন চান। খাবার বেছে নেওয়ার ক্ষেত্রেও তারা আরও স্বাধীনতা চান। এমন খাবার চান, যে খাবার বেশি ভারী না হলেও খেলে মনে হয়, পেট ভরা আছে।