রূপালী ব্যাংকের শেয়ার ইস্যুর প্রস্তাবে বিএসইসির সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির মূলধন বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। ব্যাংকটির নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই অনুমোদনের ফলে ব্যাংকটি সরকারের অনুকূলে প্রায় ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে। এতে ব্যাংকের পরিশোধিত মূলধনও বাড়বে।
সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি।
এর আগে, গত বছরের ৩০ জুন ব্যাংকটি ডিএসইর মাধ্যমে এই শেয়ার ইস্যুর আগ্রহ প্রকাশ করে। এর ধারাবাহিকতায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি গতকাল রবিবার এক চিঠির মাধ্যমে ব্যাংকটির নতুন শেয়ার ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে।
বিএসইসির অনুমোদন অনুযায়ী, ব্যাংকটি বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইক্যুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে।

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান