প্রাইজ বন্ডের ড্র আজ, ফল জানবেন যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রাইজ বন্ডের ড্র আজ, ফল জানবেন যেভাবে
প্রাইজ বন্ড। ছবি: সংগৃহীত

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আজ রবিবার। এতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা।

ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজের একটি করে বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে।

ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এ ড্রয়ের আওতাভুক্ত হবে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

ফল জানবেন যেভাবে

ড্রয়ের ফল জানা যাবে প্রাইজ বন্ডের সরকারি ওয়েবসাইট prizebond.ird.gov.bd থেকে। এ ছাড়া অ্যানড্রয়েডের PBRIS অ্যাপে বন্ড নম্বর সার্চ বা আপলোড করে ফল দেখা যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকায়ও ফল পাওয়া যাবে।

/এবি/