লিটারে ৬ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
লিটারে ৬ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম
প্রতীকী ছবি

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। যা গত মাসে ছিলো ১৮২ টাকা ৭১ পয়সা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আর্ন্তজাতিক ফ্লাইটে দাম কমেছে ০ দশমিক শূন্য ২৪৫ মার্কিন ডলার।

এতে বলা হয়েছে, নতুন এ মূল্য ৫ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

/এসবি/