শিরোনাম

বন্দুক মালিকদের অগ্রিম কর দিতে হবে ৫০ হাজার টাকা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
বন্দুক মালিকদের অগ্রিম কর দিতে হবে ৫০ হাজার টাকা
পিস্তল

বন্দুক মালিকদের কর বাড়ানো হয়েছে। বন্দুক, শটগান, রাইফেল, পিস্তল ও রিভলবারের নিবন্ধন, লাইসেন্স ইস্যু অথবা নবায়নের সময় মালিকদের ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট ঘোষণায় এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট প্রস্তাব অনুসারে, বন্দুক, শটগান ও রাইফেলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা অগ্রিম কর দিত হবে। পিস্তল ও রিভলবারের ক্ষেত্রে বার্ষিক এক লাখ টাকা অগ্রিম কর গুনতে হবে।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু বা নবায়নের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অগ্রিম আয়কর সংগ্রহ করবে।

এর আগে অস্ত্রভেদে লাইসেন্স ফি ও নবায়ন ফির সঙ্গে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা অগ্রিম কর কেটে রাখা হতো। বর্তমানে পিস্তল, রিভলবার ও রাইফেলের লাইসেন্স পেতে আবেদনের আগের তিন করবর্ষে ন্যূনতম ৫ লাখ টাকা এবং শটগানের ক্ষেত্রে ২ লাখ টাকা আয়কর প্রদানের বাধ্যবাধকতা আছে।

/এসআর/