শিরোনাম

আরও ৪০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
আরও ৪০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত

নিলামের মাধ্যমে আরও ৪০ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

উল্লেখ্য, চলতি মে মাসে মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে। এর আগেও ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত ৫৮৮ কোটি ৩৫ লাখ বা ৫.৮৮ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

/এসবি/