দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর আফতাবনগরের কাছে আধুনিক দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন।
বুধবার (৪ মার্চ) তিনি দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রকল্প এলাকা পরিদর্শনকালে মন্ত্রী সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পয়ঃব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্টদের পেশাদারত্ব, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ঢাকাবাসীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার টেকসই সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, পরিবেশ দূষণ রোধে উন্নত পয়ঃশোধন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে জানান।
এ সময় মন্ত্রী সমন্বিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঢাকাবাসীর জন্য একটি কার্যকর ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।