তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে: জ্বালানিমন্ত্রী

সিটিজেন ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং অনেক দেশই দাম সমন্বয় করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও দাম বাড়িয়েছে।
তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে বাংলাদেশ যে দামে তেল আমদানি করে মজুত করেছে, বর্তমান মূল্য সেই দামের চেয়েও কমে সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি তেল আমদানি করতে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এ কারণে অর্থনৈতিক চাপ বিবেচনায় রেখে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা চেষ্টা করেছি, যেন দাম সহনীয় পর্যায়ে রাখা যায়।
দাম বাড়ানোর পরও সরকার ভর্তুকি দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, দাম বাড়া মানেই মানুষের জীবনে প্রভাব পড়া। এই যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই পড়েছে। আমাদের ওপরও তার প্রভাব রয়েছে।