বিজিএমইএর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মাহমুদ হাসান খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ ও অনুমোদন করা হয়। পাশাপাশি নিয়োগ করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত একবছরে তার পর্ষদ গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সভায় শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার করা হয়।
বর্তমান পরিচালনা পর্ষদের সফল একবছর পূর্তি উপলক্ষে সিলভার ক্লাব লিমিটেড, ঢাকার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি কেক উপহার দেওয়া হয়।
পরবর্তীসময়ে বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে কেক কেটে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালক, সাবেক সভাপতি, সাবেক সহ-সভাপতি ও পরিচালক, জয়নুল আবদিন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সদস্য এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত