এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান

সিজেডএন ডেস্ক

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে হিসাব ও অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন উচ্চতর পেশাগত যোগ্যতাও অর্জন করেছেন মাকসুদুর রহমান সরকার। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ সম্পন্ন করেন। এ ছাড়া ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে অর্জন করেছেন এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি।
অধ্যাপক মাকসুদুর রহমান সরকার একজন শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ হিসেবে পরিচিত। হিসাব, অর্থ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার ৩৫টির বেশি গবেষণা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।