বিজেএমসির সঙ্গে জুট অ্যালায়েন্সের চুক্তি

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পাটকল কর্পোরেশন লিমিটেডের (বিজেএমসি) সঙ্গে বেসরকারি মালিকানাধীন জুট অ্যালায়েন্স লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। সে লক্ষ্যে বিজেএমসির বন্ধ মিলসমূহে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি মিল লিজ প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দৈনিক প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।
লিখিত বক্তব্যে শরিফুল আলম জানান, নরসিংদীতে অবস্থিত বাংলাদেশ জুট মিলস লিমিটেডের ৭৭ দশমিক ২ একর জমির মধ্যে পূর্বে প্রায় ৩৪.৫০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ প্রদান করা হয়েছে। সেখানে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে, দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, পণ্য উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আজ অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমির লিজ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে। এর ফলে বার্ষিক প্রায় ৩ হাজার কোটি টাকার উৎপাদন এবং নতুন করে প্রায় তিন হাজার জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী শরিফুল আলম আশা প্রকাশ করে বলেন, এই বিনিয়োগ শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়, বরং এটি দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন্ধ পাটক্রয় কেন্দ্রের জমি প্রভাবশালীদের দখলে