পূর্ত মন্ত্রণালয়ে জাল নথির ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০: ৪০

গ্রাফিক্স: সিটিজেন জার্নাল
রাজধানীর রূপনগর এলাকার একটি পুনর্বাসন নথি জালিয়াতির মাধ্যমে সম্পাদনের অভিযোগে মামলা করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ ঘটনায় সংস্থাটির পাঁচ কর্মচারীকে শোকজ করা হয়েছে। পাশাপাশি চার বহিরাগতকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জালিয়াতির মাধ্যমে সম্পাদন করা হয়েছে। আমমোক্তার দলিল গ্রহণ করে ওই নথি সম্পন্ন করা হয় বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নজরে আসে গত রবিবার (২৬ এপ্রিল)।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচ কর্মচারীকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট চার বহিরাগতকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
নথি সংরক্ষণের দায়িত্বে থাকা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা মামলার বাদী হয়েছেন।
তবে তদন্ত চলমান থাকায় এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

/এসএ/

গণপূর্তমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ