রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ৪১৪

সিজেডএন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুর থেকেই ৮১ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৯টি মামলা দায়েরের পাশাপাশি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে– একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি।
এ ছাড়া, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা ও ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩২৪টি মোবাইল ফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক, ৯ হাজার ৫৭০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার 