শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ২৬
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারীসহ মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো– মো. মোস্তাফিজুর রহমান (৪৫), মো. সাগর দেওয়ান (১৯), মো. গোলাম রাব্বি (২২), মো. মনির হোসেন (৩৫), মো. লিটন (৩৮), মো. জাবেদ হোসেন (২৬), রুনু আক্তার ওরফে রুনা আক্তার ওরফে সোহানা (৩৫), শারমিন আক্তার (১৯), মো. রমজান হোসেন (৩৭), মো. কাজী এনামুল হক সুমন (৪০), মিতু (২৩), মো. মোবারক মোল্লা (৪৬), মো. শাওন (৩০), মো. রাসেদুল ইসলাম (৩০), মো. আকাশ সরকার (২৯), মো. নাঈম (২১), মো. ফয়সাল (৩০), মো. ছাইফুল ইসলাম (২৬), মো. মাহমুদ হাসান (২৮), মো. কালাম (৪৮), মো. রফিক (৫৩), সালাউদ্দিন (৫০), মো. শামীম (৫০), মো. সুজন তালুকদার (২৮), মো. উসমান (২৯) ও মো. আবু বকর সিদ্দিক (৪০)।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

/এফআর/