শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার  ৫১৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ১টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৫টি মোটরসাইকেল, ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১ টি হাত বোমা, ১টি ধারালো ক্ষুর, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন, ৩টি পিস্তলের কাভার, ১টি রান চাকু, ২টি স্টিলের ব্যাটন, ২টি চাকু, ১টি ওয়ালেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি কালো কটি, ১৩টি মোবাইল, নগদ ১৪ হাজার টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/