আ.লীগের সাবেক এমপি জাফর আলম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগের সাবেক এমপি জাফর আলম কারাগারে
সাবেক সংসদ সদস্য মো. জাফর আলম

যুবদল নেতা শামীম মোল্লা হত্যাসহ দুটি হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৮ এপ্রিল পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে কয়েক দফায় তাকে রিমান্ডেও দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষের ঘটনায় নিহত হন যুবদল নেতা শামীম মোল্লা। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা। মামলার আসামিদের মধ্যে জাফর আলমের নামও রয়েছে।

আলোচিত এ মামলায় গত ২৮ এপ্রিল পুলিশ জাফর আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে ওইদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে কারাগারে রয়েছেন তিনি।

/এফআর/