তারেক-শাহবাজ বৈঠক বৃহস্পতিবার, কী কী বিষয়ে কথা বলবেন

সিজেডএন ডেস্ক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুই নেতার মধ্যে হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
প্রধানমন্ত্রীর দপ্তরের ‘প্রেস উইং’ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আধঘণ্টা ধরে হবে দ্বিপাক্ষিক বৈঠক। জাতিসংঘের সদর দপ্তরের সচিবালয় ভবনের ৩৪ তলায় দুই দেশের সরকার প্রধান বৈঠক করবেন।
শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর জাতিসংগের ৮১তম সাধারণ সভায় ভাষণ দেবেন তারেক রহমান। এদিন জাতিসংঘের সদর দপ্তরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রতলের উচ্চতাবৃদ্ধিজনিত সংকট সম্পর্কিত একটি আলোচনাসভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। শুক্র ও শনিবার নিউইয়র্কে একাধিক কর্মসূচি রয়েছে তার। রবিবার তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সাধারণ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বড় জয় পায় বিএনপি। তাকে শুভেচ্ছা জানিয়ে প্রথম বার্তাটি আসে ইসলামাবাদ থেকে। তারেককে জয়ের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়েছিলেন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার তারেক-শাহবাজ বৈঠকে বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি কথা হতে পারে ‘বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি’র (বিওএফ)-এর আধুনিকীকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে। আলোচনা ফলপ্রসূ হলে বিওএফের আধুনিকীকরণের কাজে পাকিস্তান সেনাবাহিনী সরাসরি সহায়তা করবে। পাশাপাশি, ইসলামাবাদ-ঢাকা যৌথ উদ্যোগে বাংলাদেশে আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথ প্রশস্ত হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক