শিরোনাম

মুজিব কেল্লা: সস্ত্রীক সহকারী প্রকৌশলীর ট্যাক্স ফাইল জব্দ

আদালত সংবাদদাতা
মুজিব কেল্লা: সস্ত্রীক সহকারী প্রকৌশলীর ট্যাক্স ফাইল জব্দ
ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি (ট্যাক্স ফাইল) জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো.সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৌরভ দাশ তাদের আয়কর নথি জব্দ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, টেন্ডারবাজি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের সম্পদের প্রকৃত উৎস ও পরিমাণ যাচাই করতে আয়কর নথি পর্যালোচনা করা একান্ত আবশ্যক।

/এফসি/