তাহসিফের সঙ্গী সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
এদিন দিশাকে আদালত হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
রিমান্ডপ্রাপ্ত জেরিকা তাসনিম দিশাকে ঘটনার দিন রাতে উত্তরার একটি পানশালায় তাহসিফের সঙ্গে দেখা গিয়েছিল। পরে গতকাল শনিবার রাতে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, একই মামলায় গতকাল (শনিবার) তাহসিফ সৌরির ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
এর আগে, গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তাহসিফ সৌরির মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানিয়েছে, বাহ্যিকভাবে তাহসিফ সৌরির গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, কেবল উদ্ধারকালে নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা গেছে।
এ ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।