৫ দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

৫ দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল
নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
এদিন মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার পেছনের মূল তথ্য উন্মোচনে আদালতের কাছে মো. রাকিবুল হাসানের ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণি।
তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তাকে আদালতে নেওয়া হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে, রাজারবাগ পুলিশ লাইন থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গত ১৭ সেপ্টেম্বর অডিও ভাইরালের ঘটনায় ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা গেছে, ‘শেখ হাসিনা ডিসেম্বরে না, এখনই দেশে ফিরে আসুক। রাস্তার পুলিশ দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত। সেনাবাহিনীকে শুধু বলবে ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে।’
এছাড়াও বর্তমান সরকার, পুলিশ বাহিনী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায় তাকে।
যদিও নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সাবেক ওসি রাকিবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ