ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় সাক্ষ্য শেষ

আদালত সংবাদদাতা

জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্কের জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন– বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ওবায়দুল কাদের ছাড়া মামলার অপর আসামিরা হলেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। তারা সবাই পলাতক।
গত ২৭ এপ্রিল এ মামলায় প্রথম দফায় সাক্ষ্য শেষ হয়। ওই সময় যুক্তিতর্কের জন্য দিনও ধার্য করা হয়েছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই সাংবাদিক আশরাফ কায়সারের জবানবন্দি নেওয়া হয়।
জবানবন্দিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের চিত্র তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এরই ধারাবাহিকতায় আবার জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা।
রবিবার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। এরপর যুক্তিতর্কের জন্য দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৪ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ