শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইল সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
উল্টে যাওয়া ট্রাক।

উত্তরবঙ্গ যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কালাহাতি ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান।

তিনি জানান, রড ও যাত্রী নিয়ে ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

/জেএইচ/