ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

টাঙ্গাইল সংবাদদাতা

ঈদের ছুটিতে নাড়ির টানে গ্রামের পথে যাত্রা শুরু করেছে সাধারণ ও কর্মজীবী মানুষ। তবে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলা এই যানজট দীর্ঘ ২৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
সোমবার (২৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা হতে সদর উপজেলার রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে।
গাজীপুর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দেওয়া এক যাত্রী বলেন, ভোর রাতেই রওনা দিয়েছি। অন্য সময় যেখানে দেড় ঘণ্টা লাগে, এখন সেখানে পৌঁছাতে সাড়ে ৩ ঘণ্টা লেগেছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে ভারি বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলার সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা