শিরোনাম

মন্ত্রী হচ্ছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
মন্ত্রী হচ্ছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল
আরিফুল হক চৌধুরী। ছবি: সিটিজেন জার্নাল

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন তিনি।

বিপুল ভোটে জয়ী হওয়া আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

/এসআর/