সিরাজগঞ্জে দোকানে ভাঙচুর-লুটপাট: ২ জামায়াত নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক যুবদল নেতার দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম।
এর আগে শুক্রবার ভোরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
পরে আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।