আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জে আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মোমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন এলাকা থেকে জেলা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে তিন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান মোমিন। পরে হাজতখানার বারান্দার গ্রিলবিহীন একটি অংশ দিয়ে নিচে লাফিয়ে পালিয়ে যান তিনি। পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।