তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনে ভিড়

তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনে ভিড়
সাতক্ষীরা সংবাদদাতা

জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে দিনভর মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শহরের বাইপাস, পুরাতন সাতক্ষীরা, খুলনা রোডসহ বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি নেন।
সাতক্ষীরা এ বি খান পাম্পে জ্বালানি নিতে আসা মোটরসাইকেলচালক জাকির হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর দেখে আগেভাগেই তেল নিতে এসেছি। তবে পাম্পে এসে জানতে পারি, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের খবর সঠিক নয়।
এ বি খান পেট্রোল পাম্পের ব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, গুজব ছড়িয়ে পড়ার পর একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ জ্বালানি নিতে আসায় স্টেশনে চাপ বেড়ে গেছে। এতে কর্মীদের তেল সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে।
সামাজিকমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ গণমাধ্যমকর্মীদের জানান, জ্বালানি তেলের মজুদ ও সরবরাহে কোনো সংকট নেই। সাতক্ষীরার ফুয়েল স্টেশনগুলো আগে যেমন জ্বালানি তেল বরাদ্দ পেতো বর্তমানেও বরাদ্দের হার একই আছে। জ্বালানি সংকট সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।