গলায় ঝুঁলছে লোহার সরু রিং। সেটিতে গাঁথা রয়েছে বাদাম, ভাজা ছোলা ও চানাচুরের প্যাকেট। এগুলো বিক্রি করেই সংসার চালান দৃষ্টিপ্রতিবন্ধী রাজু আহমেদ। সাধারণ মানুষের বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই ব্যবসা করেন।