দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কা, নিহত ২

দিনাজপুর সংবাদদাতা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু ও আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায় নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর শহর থেকে যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময়ে চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু ভর্তি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া, ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের নাম পাওয়া গেছে। অন্যজনের পরিচয় শনাক্ত করা যায়নি। আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।