সন্ধ্যা ৭টার মধ্যে রাঙামাটিতে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

রাঙ্গামাটি-সংবাদদাতা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রাঙামাটিতে এখন থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন।
গত ১২ এপ্রিল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) সৈয়দ আবু হুরাইরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেওয়া হয়।
এতে বলা হয়, শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসা নির্দেশনার আলোকে সব ধরণের প্রদর্শনী, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোকসজ্জা পরিহার করতে হবে। বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সাশ্রয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো ধরনের অননুমোদিত বা অবৈধ মেলা অবিলম্বে বন্ধ করতে হবে।