ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা

রাঙামাটি সংবাদদাতা

রাঙামাটিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে ঝুলন্ত সেতু। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হ্রদের ওপর নির্মিত নয়নাভিরাম ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে যায়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে হ্রদে ১০৫.৫৪ এমএলএম পানি রয়েছে। এতে পাঁচ ইউনিট থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
প্রতি বছর বর্ষা মৌসুমে হ্রদের পানি বাড়লে সেতুটি তলিয়ে যায়। সেতুটি দেখতে আসা পর্যটকরা সাময়িক নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ফিরছেন।
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে চলাচল করা সম্পূর্ণ বন্ধ থাকবে।