শিরোনাম

কাপ্তাই হ্রদে গোসলে নেমে কিশোর নিখোঁজ

রাঙামাটি সংবাদদাতা
কাপ্তাই হ্রদে গোসলে নেমে কিশোর নিখোঁজ
কাপ্তাই হ্রদ।

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নবদ্বীপ বড়ুয়া নামের ১৭ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে ডুবুরি দল।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ নবদ্বীপের বাড়ি খাগড়াছড়ি জেলার তেঁতুলতলা এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৭-৮ জন বন্ধু মিলে ইঞ্জিনচালিত নৌকায় করে কর্ণফুলী নদীর ওপর নির্মিত কাপ্তাই হ্রদে ঘুরতে বের হয়েছিল নবদ্বীপ বড়ুয়া। এ সময় তারা গোসলে নামে। একপর্যায়ে নবদ্বীপ পানিতে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে নবদ্বীপকে খুঁজে পাওয়া যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নবদ্বীপকে উদ্ধার করা যায়নি।

/জেএইচ/