পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত বেড়ে ১৮, দুটি তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বাসটি থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে ফেরিঘাটের পন্টুন থেকে বাসটি পদ্মায় পড়ে যাওয়ার পর দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি উপরে তুলে। এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করতে থাকে।
রাত ২টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার হওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ জন নারী, তিনজন শিশু ও চারজন পুরুষ। এখনোা অনেকে নিখোঁজ আছেন।
খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি এই ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করার কথা জানান।
এর মধ্যে একটি কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অপর কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। দুটি কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, আজ সারা রাত উদ্ধারকাজ চলবে। ভোর হলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
বিকেল পৌনে ৫টার দিকে ডুবে যাওয়া দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে একটি ফেরির ধাক্কায় সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি প্রায় ৪০ থেকে ৫০ জে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এই সময় সাত যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।