চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনা সংবাদদাতা

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার হরিপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন– হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান গ্রুপের মধ্যে বেশকিছুদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে হরিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি মিটিং করছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান গ্রুপের নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। তাদের মধ্যে বাবলু গ্রুপের বাবলু, মিজান, মজিদ সহ ৫ জন এবং সিরাজ গ্রুপের রাহাত সহ ৩ জন আহত হয়। তাদের চাটমোহর ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
আহত বাবলুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে। তিনি বিভিন্ন সময় আমাদের কাজে বাধার সৃষ্টি করে আসছেন। বৃহস্পতিবার রাতে সভা করার সময় তার নেতৃত্বে হামলা চালানো হয়।
হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমার নেতৃত্বে হামলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ঘটনার সময় হরিপুর বাজারেই ছিলাম না। পরে শুনেছি এলাকার দলীয় লোকদের সঙ্গে তাদের মারামারি হয়েছে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নাই।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের মারামারির বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আহতদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।